বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করে র্যাবের টিএফআই সেলে আটকে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শনিবার এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাঁর দাবি, তদন্তে শেখ হাসিনার নির্দেশনায় সালাহউদ্দিন আহমদকে গুম করার বিষয়টি উঠে এসেছে।
তদন্তে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।
এ ঘটনায় তদন্ত সংস্থার কাছে দেওয়া ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানে সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে তদন্ত সংস্থা জানিয়েছে।তদন্ত শেষ হলে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
সালাহউদ্দিন আহমদের গুমে শেখ হাসিনার নির্দেশনার অভিযোগ তদন্তে
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করে র্যাবের টিএফআই সেলে আটকে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অ
প্রিয় বাংলাদেশজাতীয়


