জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনই চূড়ান্ত মানদণ্ড বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্স চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য, কেবল তারাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য রয়েছে। এজন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন নিশ্চিত করতে পুলিশের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব রয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আস্থা আগের তুলনায় বেড়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।তার দাবি, জাতীয় নির্বাচনের সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।