৮২ হাজার ৬৫৬টি মসজিদসহ দেশের ৮৬ হাজার ৭০৯টি উপাসনালয়ের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দেওয়া তথ্যমতে, বাকি উপাসনালয়ের মধ্যে ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা রয়েছে। আগামী ৪ অর্থবছরে পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৫৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান মেয়াদে তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
সম্মানির হার অনুযায়ী- ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা করে পাবেন। পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা। এ ছাড়া বিহার অধ্যক্ষ ৫ হাজার, উপাধ্যক্ষ ৩ হাজার, যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানি পাবেন। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে বার্ষিক উৎসব ভাতাও দেওয়া হবে তাদের।
২ লাখ ৫৬ হাজার ব্যক্তি পাবেন রাষ্ট্রীয় সম্মানি
৮২ হাজার ৬৫৬টি মসজিদসহ দেশের ৮৬ হাজার ৭০৯টি উপাসনালয়ের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রিয় বাংলাদেশজাতীয়


