এখন থেকে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও উল্লেখ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে বিধান অনুযায়ী নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করাও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে উপজেলা পরিষদের কার্যবিবরণী পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কার্যবিবরণীতে অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজের আগে ও পরে পরিস্থিতির তুলনামূলক চিত্র থাকলে সেগুলো পাশাপাশি রেখে পাঠাতে হবে।
১৪ দিনের মধ্যে পরিষদের সভার কার্যবিবরণী পাঠাতে হবে
এখন থেকে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক…
প্রিয় বাংলাদেশজাতীয়


