১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাধারণ মানুষের নির্বাচনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান স্পিকার। তিনি বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয়, কিন্তু তার জনপ্রিয়তা আছে। সমাজে গ্রহণযোগ্যতা আছে। তাদেরকে নির্বাচন করার মতো সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়।
আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই, নিজের অভিজ্ঞতা থেকে এ কথা বলেন স্পিকার। তিনি জানান, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, তখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই এখন নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত
১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন।
প্রিয় বাংলাদেশজাতীয়


