রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।রোববার সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের উপকূলীয় নিরাপত্তা ও কোস্টগার্ডের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।রাষ্ট্রপতি উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার ঠেকাতে কোস্টগার্ডকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মৎস্যসম্পদ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সমুদ্র ও উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধেও নজর বাড়ানোর কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিশাল উপকূল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এজন্য আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এ সময় সমুদ্রসীমায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে কোস্টগার্ড মহাপরিচালক বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং পৃথক এভিয়েশন উইং প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ও তুলে ধরেন তিনি।দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান মহাপরিচালক। জবাবে বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।