আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে ৪-৬টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। বাকিগুলো মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ। এছাড়া জানুয়ারিতে দুটি ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি পর্যন্ত সময়ে ২-৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে । এর মধ্যে ১-২টি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই দুই মাসে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও শীতের অনুভূতি বাড়তে পারে। সব মিলিয়ে ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে।




