গবেষণার জন্য বড় ল্যাবরেটরি, অত্যাধুনিক যন্ত্রপাতি কিংবা বয়স কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তার মতে, নিজের চারপাশের বাস্তব সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা থেকেই গবেষণার সূচনা হতে পারে।শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত খুদে গবেষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণা কেবল বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শুরু করতে হবে—এমন ধারণা সঠিক নয়। দেশের বিভিন্ন প্রান্তের খুদে গবেষকেরা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে নিজেদের আশপাশের সমস্যা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহস, কৌতূহল, অনুসন্ধিৎসু মনোভাব এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহিত করা জরুরি। শুধু সমস্যা চিহ্নিত করাই নয়, সেটির কার্যকর সমাধানের পথ খুঁজে বের করাই গবেষণার গুরুত্বপূর্ণ অংশ।
দেশের গবেষণা কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, গত পাঁচ দশকে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো গবেষণায় উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছে। অনেক গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে উদ্ধৃতও হয়েছে। কিন্তু এসব গবেষণার অনেক কিছুই মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি।
দেশের যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততার মতো সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের বিজ্ঞানীদের এসব বাস্তব সমস্যা নিয়ে কাজ করতে হবে। আজকের খুদে গবেষকদের মধ্য থেকেই আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সপ্তম থেকে দশম শ্রেণির মোট ৩১৮ শিক্ষার্থী অংশ নেয়। তারা ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
গবেষণার লক্ষ্য হতে হবে বাস্তব সমস্যার সমাধান: ইউজিসি চেয়ারম্যান
গবেষণার জন্য বড় ল্যাবরেটরি, অত্যাধুনিক যন্ত্রপাতি কিংবা বয়স কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তার মতে, নিজের চারপাশের বাস্তব সমস্যা চিহ্নিত
প্রিয় বাংলাদেশজাতীয়


