সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।চিকিৎসা শেষে ডা. তাহেরের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি লক্ষ করা যায়।