স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। রোববার ২ আগস্ট, ২০২৬ সকালে রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৭তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (প্রথম পর্যায়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও একটি মানবিক সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে এবং পুলিশ সদস্যদেরও সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
কোনো সাধারণ মানুষ যেন সেবা নিতে এসে পুলিশি হয়রানির শিকার না হন, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সাহসিকতার জন্য যেমন পুরস্কার দেওয়া হচ্ছে, তেমনি শৃঙ্খলাভঙ্গ ও অপরাধের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন যে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। রোববার ২ আগস্ট, ২০২৬ সকালে রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রিয় বাংলাদেশজাতীয়