সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন না করার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি দল হাসপাতালে গিয়ে চিকিৎসকদের গত ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য সংগ্রহ করে। পাশাপাশি ডিউটি রেজিস্টার, ছুটি রেজিস্টারসহ প্রয়োজনীয় নথিপত্রও নেওয়া হয়।প্রাথমিকভাবে এসব নথি পর্যালোচনা করে গণমাধ্যমে প্রকাশিত চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানার অভিযোগের সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
অভিযানের সময় হাসপাতালের সামগ্রিক সেবার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, তা সরেজমিনে দেখার পাশাপাশি প্রয়োজনীয় কিছু সুপারিশও করা হয়েছে।এখন সংগ্রহ করা বায়োমেট্রিক হাজিরা, ডিউটি ও ছুটির রেজিস্টারসহ অন্যান্য নথি বিস্তারিতভাবে পরীক্ষা করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।
নথি বিশ্লেষণের পর চিকিৎসকদের অনুপস্থিতি বা দায়িত্বে অনিয়মের ধরন এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ, বায়োমেট্রিক তথ্য নিল দুদক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন না করার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের…
প্রিয় বাংলাদেশজাতীয়


