সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে মো. শাহজাহানের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।নোয়াখালী-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান। ষষ্ঠ জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অষ্টম জাতীয় সংসদে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
বর্তমান সংসদের প্রথম অধিবেশনে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন তিনি।ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করা মো. শাহজাহান ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবার নোয়াখালী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। কেন্দ্রীয় পর্যায়েও সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে তৃণমূল সমন্বয়কের দায়িত্বও দিয়েছিলেন।নতুন দায়িত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মো. শাহজাহান।
সংসদীয় কমিটির নতুন নেতৃত্বে মো. শাহজাহান
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো.
প্রিয় বাংলাদেশজাতীয়


