ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের পৃথক অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর—এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং যুগ্ম পরিচালক বদরুল আহমেদ।
সোমবার, ৩১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।এর আগে দুর্নীতি দমন কমিশন—দুদকের পক্ষ থেকে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক আবেদনপত্র আদালতে দাখিল করেন।
আদালতে দেওয়া আবেদনপত্রে বলা হয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তা বর্তমানে দেশত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান বা তদন্ত চলাকালে তারা যদি কোনোভাবে বিদেশে চলে যান, তাহলে তাদের মাধ্যমে পাচারকৃত বা অর্জিত অর্থ পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।এ কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের আবেদনে এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি এবং নিজের পদের প্রভাব ব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়েছে।অভিযোগটি বর্তমানে দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
অন্যদিকে এনএসআইয়ের যুগ্ম পরিচালক বদরুল আহমেদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের একটি সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলমান রয়েছে বলে আদালতকে জানানো হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮২৪/২০২১ সংক্রান্ত ১৬ মার্চ ২০২১ তারিখের রায়ের নির্দেশনা অনুসরণ করা হয়েছে।
ওই রায়ের আলোকে আদালতের আদেশ পাওয়ার জন্য আবেদন করার উদ্দেশ্যে দুদকের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া হয়। এরপর সোমবার আদালতে আবেদনটি দাখিল করা হলে আবেদনের সঙ্গে থাকা যাবতীয় রেকর্ডপত্র ও তথ্য বিশ্লেষণ করে আদালত তা মঞ্জুর করেন।একই সঙ্গে অভিযুক্ত দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএসআইয়ের দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের পৃথক অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর—এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই ক
প্রিয় বাংলাদেশজাতীয়


