জমির নামজারির সময় জমিটির বাস্তব শ্রেণি যাচাই করে তা সরকারি রেকর্ডে হালনাগাদ করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো, জমির যথাযথ মূল্য নির্ধারণ এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অনুবিভাগ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হলো জমির রেকর্ডিয় শ্রেণি নিয়মিত হালনাগাদ না হওয়া। প্রাকৃতিক পরিবর্তন কিংবা মানুষের বিভিন্ন প্রয়োজনে জমির ব্যবহার ও শ্রেণি বদলে গেলেও অনেক সময় সেই পরিবর্তন সরকারি রেকর্ডে প্রতিফলিত হয় না।ফলে ভূমি নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রমের সময় জমির প্রকৃত ও যথাযথ মূল্য নির্ধারণে জটিলতা তৈরি হয়। এর কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।নামজারির সময়ই জমির শ্রেণি হালনাগাদ ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে জমির শ্রেণি পরিবর্তন ও রেকর্ডিয় শ্রেণি হালনাগাদের কার্যকর ব্যবস্থা না থাকায় সমস্যাটি দীর্ঘদিন ধরে চলে আসছে।
এ ছাড়া বিদ্যমান ই-মিউটেশন সফটওয়্যারেও নামজারির সময় জমির রেকর্ডিয় শ্রেণি পরিবর্তন বা হালনাগাদ করার সুবিধা নেই।এ অবস্থায় মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তি জমির নামজারির আবেদন করলে তা অনুমোদনের সময় জমিটির বাস্তব শ্রেণি যাচাই করতে হবে। যাচাইয়ের পর সেই শ্রেণিকে রেকর্ডিয় শ্রেণি হিসেবে নামজারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। বাড়বে স্বচ্ছতা, কার্যকর হবে ভূমি উন্নয়ন কর মন্ত্রণালয়ের মতে, ই-মিউটেশন ব্যবস্থায় নতুন এই সুবিধা চালু হলে জমির প্রকৃত ব্যবহার ও শ্রেণি সরকারি রেকর্ডে যথাযথভাবে প্রতিফলিত হবে।
এর ফলে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় আরও কার্যকর করা সম্ভব হবে। পাশাপাশি জমির প্রকৃত মূল্য নির্ধারণেও সুবিধা হবে।এ উদ্যোগের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়বে বলেও আশা করছে ভূমি মন্ত্রণালয়।নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জমির নামজারিতে নতুন নিয়ম, বাস্তব শ্রেণি রেকর্ডে যুক্ত করার নির্দেশ
জমির নামজারির সময় জমিটির বাস্তব শ্রেণি যাচাই করে তা সরকারি রেকর্ডে হালনাগাদ করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো, জমির যথাযথ মূল্য নির্ধারণ এবং…
প্রিয় বাংলাদেশজাতীয়


