দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।এ সময়ে নতুন করে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে।এ ছাড়া গত এক দিনে ১ হাজার ২৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জন।