চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) ফেসবুকে শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড অ্যাকাউন্টে এসব তথ্য জানানো হয়। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের দেখা গেছে,  দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।  গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।