ইতালির ভেনিসে অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নারীদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা নারীদের ওপর আক্রমণ করে, তারা মূলত কাপুরুষ।নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বাঁধনের ওপর হামলার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাতের শামিল।পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলার শিকার হন বাঁধন।
তিনি আরও জানান, বাঁধন ইতালির পুলিশের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে উপস্থাপন করবে বাংলাদেশ দূতাবাস।হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাঁধনের ওপর হামলা ‘কাপুরুষোচিত’: রিজভী
ইতালির ভেনিসে অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ…
প্রিয় বাংলাদেশজাতীয়


