রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়ে নিজের কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব ছিল কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে নিশ্চিত তথ্য তার কাছে নেই। তবে ইউরেনিয়াম বাংলাদেশে আসার প্রক্রিয়ায় বড় ধরনের বিলম্ব হবে না বলে জানান তিনি।রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহের বিষয়টি চলমান রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তির কোনো প্রভাব রূপপুর প্রকল্পে পড়বে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের সামনে ভবিষ্যতে বিভিন্ন বিকল্প খোলা রাখতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশ ভবিষ্যতে আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে কি না, জ্বালানি সরবরাহ, প্রকৌশলীদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে। রাশিয়া, চীন, ভারত, তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: জাহেদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়ে নিজের কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার
প্রিয় বাংলাদেশজাতীয়


