দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময়ের টিকাদান ঘাটতির কারণে দেশে হাম পরিস্থিতি জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার দাবি, আগের কয়েক বছরে টিকাদান কার্যক্রমে যে ঘাটতি তৈরি হয়েছিল, দায়িত্ব নেওয়ার পর সেটি পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়। এপ্রিল থেকে বিভিন্ন পর্যায়ে টিকাদান শুরু হয়ে পরে তা সারাদেশে সম্প্রসারণ করা হয়।স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অপুষ্টি ও নিউমোনিয়া মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। গুরুতর অবস্থায় থাকা শিশুদের অক্সিজেন দিতে কম খরচের একটি সিপ্যাপ পদ্ধতি ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি।
দেশের ঘনবসতির কারণে হাম দ্রুত ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে তিনি অভিভাবকদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।এবারের ক্যাচআপ কর্মসূচিতে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে টিকা না পাওয়া শিশু রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প এবং উপজেলা পর্যায়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মজীবী মায়েদের সুবিধার কথা বিবেচনায় রেখে ছুটির দিনেও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যার পরও কিছু কেন্দ্রে কার্যক্রম চালানোর কথা জানান তিনি।ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাম-রুবেলা টিকাদানে ১ কোটি ৮৫ লাখ শিশুর আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্
প্রিয় বাংলাদেশজাতীয়


