রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি বা ইউরেনিয়াম দেশে আসা নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, এটি একটি বড় ও জটিল প্রকল্প। কাজ এগিয়ে নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।তিনি বলেন, প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী ধাপের কাজও শুরু হবে।
বড় প্রকল্পে বিপুলসংখ্যক যন্ত্রপাতি থাকায় কোনো একটি যন্ত্রে সমস্যা দেখা দিলে সেটি পরীক্ষা করে পুনরায় চালু করতে সময় লাগে বলেও জানান তিনি। বিশেষ করে উচ্চ তাপমাত্রায় কাজ করার পর যন্ত্রপাতি ঠান্ডা করার জন্যও নির্দিষ্ট সময় প্রয়োজন হয়।রূপপুরকে আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিরাপত্তা বিধি মেনেই উৎপাদনে যেতে হবে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন হতে পারে।
ইউরেনিয়াম সরবরাহ নিয়ে কোনো সমস্যা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো সংকট নেই।প্রকল্প সম্পর্কে সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকল্প পরিচালক (পিডি), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা তার মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের কাছ থেকে তথ্য নেওয়া উচিত।
রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময়সূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বড় প্রকল্পে আগে থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে কাজ পিছিয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট তারিখ সবসময় ধরে রাখা সম্ভব হয় না।তিনি জানান, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২২৪ মেগাওয়াট। ছোটখাটো কারিগরি সমস্যা দেখা দিলেও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
রূপপুরের জ্বালানি আসা নিয়ে সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি বা ইউরেনিয়াম দেশে আসা নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব
প্রিয় বাংলাদেশজাতীয়


