সব পক্ষের মতামত নিয়ে সংবিধানে অংশগ্রহণমূলক ও ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন নিয়ে মতামত দেওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন পক্ষকে কমিটিতে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সবার মতামত নিয়ে একটি অংশগ্রহণমূলক সংশোধনী প্রণয়নের লক্ষ্য রয়েছে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিদের পাশাপাশি গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবার এবং জীবিত ভুক্তভোগীদের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের মতামতও নেওয়া হবে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিনিধিদের কাছ থেকেও পরামর্শ সংগ্রহ করা হবে বলে জানান তিনি। এরপর সংবিধান বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় সংসদে সংশোধনী বিল উত্থাপনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিল সংসদে উত্থাপনের পরও আলোচনা অব্যাহত থাকবে এবং সংসদের বাইরেও মতামত নেওয়া হবে। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংশোধনীতে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে।বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ একটি একক রাষ্ট্র হওয়ায় দুই কক্ষের সংসদ প্রয়োজনীয় কি না, তা নিয়ে মতামত এসেছে। তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি, কাঠামো ও প্রক্রিয়া নিয়ে অংশগ্রহণকারীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
আলোচনার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তিমূলক সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর
সব পক্ষের মতামত নিয়ে সংবিধানে অংশগ্রহণমূলক ও ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের
প্রিয় বাংলাদেশজাতীয়


