বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক মামলার সংস্কৃতির সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ওই সময়ে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। এসব মামলার অধিকাংশের বাদী ছিল পুলিশ।মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী দাবি করেন, বর্তমানে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মামলা করার প্রবণতা বন্ধ হয়েছে এবং মিথ্যা মামলার সংস্কৃতিও আর নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন। অতীতে তারা নিষ্ঠুরতার চরম পর্যায়ে গিয়েছিলেন বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে সেটি ভীরুতা ও কাপুরুষতার পরিচয় হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
বক্তব্যে গত ১৭ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগও তুলে ধরেন আইনমন্ত্রী। তার দাবি, বিনা বিচারে বহু নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। এর মধ্যে বিএনপির সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং সাতশর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে তিনি দাবি করেন। জামায়াতের নেতাকর্মীরাও গুম ও হত্যার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সভায় মাদক নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে এর সমাধান সম্ভব নয়। মাদক প্রতিরোধে ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতে হবে।
সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী মাদকের সঙ্গে যুক্ত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না।
সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার না হলে কাপুরুষতার পরিচয় হবে: আইনমন্ত্রী
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক মামলার সংস্কৃতির সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ওই সময়ে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। এসব মামলার অধিকাংশের ব
প্রিয় বাংলাদেশজাতীয়


