রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের হিসাবে গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। দৈনিক গড়ে নিহত হয়েছেন ১৪ জন।
গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনার সংক্রান্ত প্রতিবেদন রোববার (৪ অক্টোবর) প্রকাশ করেছে সংগঠনটি। এতে আরও বলা হয়, এ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ৪৪২টি। নিহতদের মধ্যে নারী ৭৩ জন, শিশু ৬১টি।
সড়ক দুর্ঘটনার বাইরে এ মাসে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। শুধু রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। সেখানে ২১ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৩৮ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় দৈনিক ১৪ জনের মৃত্যু
রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের হিসাবে গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। দৈনিক গড়ে নিহত হয়েছেন ১৪ জন। গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনার সংক্রান্ত প্রতিবেদন রোববার (৪ অক্টোব
প্রিয় বাংলাদেশজাতীয়


