আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি একাধিক প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে ভোট হতে যাচ্ছে।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপি মনোনীত প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত-ই-ইসলামী সমর্থিত ১১-দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যালট পেপারের রঙ হবে সাদার ওপর কালো প্রিন্ট। সংসদ সদস্যরা কোনো গোপন বুথ ছাড়াই নির্ধারিত আসনে বসে নির্দিষ্ট তিনটি স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন।বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে এবং নির্বাচনী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন, ৩৫ বছর পর মুখোমুখি দুই প্রার্থী
আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি একাধিক প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে ভোট হতে যাচ্ছে। দুপুর ২টা থেকে বিকেল
প্রিয় বাংলাদেশজাতীয়


