জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জন কর্মী নিয়োগ দেবে। এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা এইচএসসি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

পদের বিবরণ
- পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
- মোট পদসংখ্যা: ১৫০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
- বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- চাকরির ধরন: পূর্ণকালীন
- কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে
- কর্মস্থল: যেকোনো স্থানে

দায়িত্ব ও কাজ
নিয়োগপ্রাপ্তদের রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পণ্যের সংখ্যাগত বিতরণ নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা
পদ ও গ্রেড অনুযায়ী মাসিক বেতন ১১ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড ভাতা, পণ্যভিত্তিক প্রণোদনা, ঈদ বোনাস এবং পদোন্নতির সুযোগ।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত ঠিকানা ও সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। যাচাইয়ের জন্য সব কাগজপত্রের মূল কপিও সঙ্গে রাখতে হবে।আবেদনের বিস্তারিত তথ্য ও সাক্ষাৎকারের ঠিকানা জানতে নিয়োগ বিজ্ঞপ্তির নির্ধারিত লিংক অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।
আবেদনের আগে প্রতিষ্ঠানের মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাক্ষাৎকারের স্থান, সময় ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া উচিত।