আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির চাইল্ড প্রটেকশন বিভাগে টেকনিক্যাল স্পেশালিস্ট পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট
বিভাগ: চাইল্ড প্রটেকশন
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষ করে সমাজবিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
অন্যান্য যোগ্যতা: এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত শর্ত জানতে সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।