চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বেপজার অধীনে আটটি ইপিজেড, দুটি অর্থনৈতিক অঞ্চলসহ মোট চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে।
সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি গত বছরের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করে। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এ শিল্প প্লট বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। আরও তিনটি প্রতিষ্ঠান অতি শিগগিরই উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করবে। বাকি ১৪টি প্রতিষ্ঠান বর্তমানে নির্মীয়মাণ।
এদিকে ইন্দোনেশিয়ায় প্রথম রপ্তানির মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ প্রেক্ষাপটে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’
বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে শুরু রপ্তানি
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বেপজার অধীনে আটটি ইপিজেড, দুটি অর্থনৈতিক অঞ্চলসহ মোট চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে। সংয
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


