শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজার ছুটিতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখা প্রয়োজন। এ জন্য গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।