ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৫৪ নং ডাউন মেইল ট্রেনের নিচে
কাটা পড়ে ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকালে জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জামালপুর রেওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা
হয়েছে। ফর্সা বর্ণের ওই যুবকের পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও নীল রঙের
একটি টি-শার্ট ছিলো। মৃত যুবকের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া চলছে বলে
জানান ওসি রবিউল ইসলাম।