বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাটের কালাই থেকে বগুড়ার শিবগঞ্জের বলতলী যাওয়ার পথে গোপীনাথপুর মোড়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুজন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের ছেলে।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সারওয়ার পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।