মেহেরপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র্যালিটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ। এ সময় অন্যদেও মধ্যে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাসিম আক্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদ হোসেন ও মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।




