সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এজাহারে মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়। মামলায় অভিযোগ করা হয়েছে, নির্যাতন ও প্ররোচনার কারণেই মরিয়ম আত্মহত্যার পথ বেছে নেন।
এজাহার অনুযায়ী, গত জুনে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। এরপর তারা সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন।
মরিয়মের পরিবারের অভিযোগ, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাকে নির্যাতনের কথা তিনি ফোনে স্বজনদের জানিয়েছিলেন। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্তের বিষয়।
মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপিসহ তিনজনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তা
প্রিয় বাংলাদেশসারা দেশ


