যশোর সদর উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের সব উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন স্থানীয় অতিথি ও আয়োজকেরা।
যশোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
এ ছাড়া অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চিন্ময় সাহা, সদস্য মাহতাব নাসির পলাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টস যশোর সদর উপজেলা আয়োজক কমিটির সদস্যসচিব নির্মল কুমার হাজরা জানান, এবারের প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে মোট ৩ হাজার ৫৬০ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। তাদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে এক হাজার প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে।