দেশের বন্দরগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কার্যকর পরিবেশ তৈরির কথা জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।বুধবার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রম ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।
রাজিব আহসান বলেন, বন্দরের ব্যবস্থাপনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণ করা হবে না। প্রকৃত ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বন্দরের সেবা পরিচালনার কথা জানান তিনি।তার মতে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে বন্দর পরিচালনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, পণ্য খালাসের গতি, সেবার মান এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, শুধু নতুন অবকাঠামো তৈরি করলেই বন্দরের উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে।
পরিদর্শনের সময় বন্দরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন সমস্যার তথ্য নেন তিনি। আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন।এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক প্রভাবমুক্ত বন্দর ব্যবস্থাপনার কথা নৌ প্রতিমন্ত্রীর
দেশের বন্দরগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কার্যকর পরিবেশ তৈরির কথা জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।বুধবার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই বেনাপোল স্থলবন্দর পরিদর্
প্রিয় বাংলাদেশসারা দেশ


