সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মো. ইজাজুল হক (২৪) ও ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার মো. শাহ নেওয়াজ রাফি।

পুলিশ জানায়, সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন পালনের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিওতে ১১ জনকে একসঙ্গে জন্মদিন পালন ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর সূত্র ধরে ইজাজুল ও রাফিকে শনাক্ত করে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আটক দুজনের নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ভিডিওটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।