ময়মনসিংহে স্বর্ণালংকার ও তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও হওয়ার ঘটনায় সন্ধান দিলেই ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন আব্দুল বাছেত। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী থানায় স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন মো. আব্দুল বাছেদ (৬০) ও একই সঙ্গে নিখোঁজ স্ত্রী রেখাকে সন্ধান ও খোয়া যাওয়া তিন লক্ষ টাকা, স্বর্ণ অলংকার ও মালামালের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা চেয়ে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
অভিযোগকারী আব্দুল বাছেদ ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানাধীন বেগুনবাড়ী এলাকার বাসিন্দা। তার অভিযোগ, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে মোছা. রেখা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।
আব্দুল বাছেদের দাবি, গত ৮ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে তার বসতবাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান রেখা আক্তার। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এছাড়াও বাছেত এ ঘটনায় হাসিনা নামে এক নারী, যিনি মেহেদীর মা হিসেবে পরিচিত, তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। তার দাবি, ওই নারী বিভিন্ন সময়ে রেখা আক্তারকে পরামর্শ দিয়ে এ ঘটনা ঘটাতে প্ররোচিত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ওই নারীরও কোন বক্তব্য পাওয়া যায়নি।
আব্দুল বাছেদের ধারণা, খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখা আক্তারের আত্মীয়স্বজনের কাছে থাকতে পারে। এ বিষয়ে অনুসন্ধান করে মালামাল উদ্ধারে তিনি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ও এলাকার মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিখোঁজ স্ত্রী ও স্বর্ণালংকারসহ খোয়া যাওয়া মালামালের উপযুক্ত সন্ধান দিলে ও কার্যকর তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।