বাগেরহাট সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হযেছিলো ৬৭ বছর।
আজ ৩১ অক্টোবর শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। শরীরে একটি অস্ত্রোপচার পরবর্তি জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে মরহুমের পরিবার থেকে জানানো হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য অত্মীয় স্বজন, গুনগ্রাহী ও রাজনৈতিক অনুরাগী রেখে গেছেন।
আজ রবিবার ষাটগম্বুজ ইউনিয়নে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। তার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছে।