ফেনীতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘ফেনী গ্র্যান্ড শপিং ফেস্টিভ্যাল ২০২৬’। শহরের হোটেল বেস্ট ইনের হলরুমে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত ও সংগ্রহ করা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশগ্রহণ করছেন। এতে পোশাক, বুটিকস, ফ্যাশন সামগ্রীসহ নানা আকর্ষণীয় পণ্যের সমাহার ঘটেছে।
আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার, বিপণন ও ব্যবসায়িক প্রসারের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় ক্রেতাদের কাছে দেশীয় ও সৃজনশীল পণ্য তুলে ধরার মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরা ফেনীর সর্বস্তরের মানুষকে মেলা পরিদর্শন ও কেনাকাটার আমন্ত্রণ জানিয়েছেন।
মেলার উদ্বোধন,করেন ফেনী চেম্বারের সহ-সভাপতি সহিদুর ইসলাম জুয়েল, ফেনী চেম্বারের সহসভাপতি , স্টার লাইন গ্রুপের পরিচালক মাইনউদ্দিন পাটেয়ারী,চেম্বার পরিচালক মোহাম্মদ সোহেল, সাপ্তাহিক সদেশকন্ঠের সম্পাদক নূর তানজিলা, আগামী ৬ নভেম্বর তারিখ পর্যন্ত মোট ৫ দিন চলবে এ মেলা।




