জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি বাজার থেকে নাশকতার মামলায় সৌরভ হাসান কামরুল (২৭) নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘সৌরভ ফল ভান্ডার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ নভেম্বর)মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সৌরভ হাসান কামরুল মাদারগঞ্জ উপজেলাস্বেচ্ছাসেবক লীগের সদস্য। সে উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘নাশকতার মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সৌরভ হাসান কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।