দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে রয়েছে রংপুর। জিপিএ-৫ প্রাপ্তি বিবেচনায় সেরা ৫০টির মধ্যে রংপুর জেলার রয়েছে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর, এ জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে জিপিএ-৫ অর্জনে এগিয়ে। আর তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী ও লালমনিরহাট।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এ নিশ্চিত করেছেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী পেয়েছে ১ হাজার ৫৭০ জন। শতভাগ পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।জিপিএ-৫ বিশ্লেষণে এই বোর্ডে এগিয়ে থাকা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার প্রকাশ করা হয়েছে। এতে রংপুর জেলার ১২টি, দিনাজপুরের ১১টি, নীলফামারীর ৬, লালমনিরহাটের ৬, গাইবান্ধার ৫, কুড়িগ্রামের ৫, ঠাকুরগাঁওয়ে ৩টি এবং পঞ্চগড়ের ২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
রংপুরের সেরা ১২ কলেজ হলোঃ- দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে রংপুর জেলার সেরা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রংপুর সরকারি কলেজ (পরীক্ষার্থী ১২৭১, পাস ১২০৭, জিপিএ-৫ প্রাপ্ত ৪২৮), রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৯৫৬, পাস ৯৪৯, জিপিএ-৫ প্রাপ্ত ৩১০), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৭১৮, পাস ৬৯৩, জিপিএ-৫ প্রাপ্ত ১২২), কারমাইকেল কলেজ (পরীক্ষার্থী ১০৩৬, পাস ৮৮২, জিপিএ-৫ প্রাপ্ত ১১৬), দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১২৯, পাস ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত ৬১), রংপুর ক্যাডেট কলেজ (পরীক্ষার্থী ৪৭, পাস ৪৭, জিপিএ-৫ প্রাপ্ত ৪৭), সরকারি বেগম রোকেয়া কলেজ (পরীক্ষার্থী ৯৯৬, পাস ৭৬১, জিপিএ-৫ প্রাপ্ত ৪৭), রংপুর সরকারি সিটি কলেজ (পরীক্ষার্থী ৭২২, পাস ৫৩৮, জিপিএ-৫ প্রাপ্ত ২৯), কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৪৮৮, পাস ৪৪৫, জিপিএ-৫ প্রাপ্ত ২৫), কাউনিয়া কলেজ (পরীক্ষার্থী ৫৩১, পাস ৩৩৫, জিপিএ-৫ প্রাপ্ত ১১) বদরগঞ্জ মহিলা কলেজ (পরীক্ষার্থী ৩৫৪, পাস ১৭৫, জিপিএ-৫ প্রাপ্ত ৬) এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৫৯২, পাস ৫০০, জিপিএ-৫ প্রাপ্ত ৫) জন শিক্ষার্থী।