মানবিক কার্যক্রমে নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে নীলফামারীতে রেড ক্রিসেন্টের যুব সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা স্কাউট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের আয়োজনে দুই দিনব্যাপী ‘সেফার এক্সেস’ বিষয়ক এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
প্রশিক্ষণে ৩০ জন যুব সদস্য অংশ নিচ্ছেন। এতে নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি শনাক্তকরণ ও বিশ্লেষণ এবং নিরাপদ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিটের সেক্রেটারি মীর সেলিম ফারুক, ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম এবং যুব প্রধান মো. ইসমাইল হোসেন।




