ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর সাতক্ষীরার স্থানীয় বাজারে তার তাৎক্ষণিক ও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। টানা কয়েকদিনের তীব্র ঊর্ধ্বগতির পর মাত্র একদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের খুচরা দাম কেজিপ্রতি সর্বোচ্চ ১৩০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। বাজারে সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী হলেও অতিরিক্ত আমদানিতে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় মরিচ চাষিরা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সুলতানপুর বাজার পরিদর্শনে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে সদ্য আমদানি করা কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। যদিও কিছু কিছু খুচরা দোকানে এখনো অপেক্ষাকৃত চড়া দামে বিক্রি হতে দেখা গেছে।
বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া ও মৌসুমি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি সরবরাহ সংকটে গত এক সপ্তাহ ধরে মরিচের বাজার তীব্র অস্থির ছিল। ফলে দেশি কাঁচামরিচের দাম বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় গিয়ে ঠেকেছিল এবং সোমবার পর্যন্ত একই দাম বজায় ছিল। তবে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় মরিচ প্রবেশের পর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম দ্রুত কমতে শুরু করেছে।
সুলতানপুর বাজারের ব্যবসায়ীরা জানান, ভারতীয় মরিচের দাম কম হওয়ায় ক্রেতারা সেদিকে ঝুঁকছেন, ফলে বাধ্য হয়ে দেশি মরিচের বিক্রেতারাও দাম কমাতে বাধ্য হয়েছেন। বন্দর দিয়ে আমদানির প্রবাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমে বাজার স্থিতিশীল হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন। দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মতে মরিচের দাম এখনো সম্পূর্ণ নাগালের মধ্যে আসেনি।
এদিকে ভোমরা স্থলবন্দর সূত্র নিশ্চিত করেছে যে, সোমবার (৩ আগস্ট) ১০টি ট্রাকে করে মোট ৯১ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ দেশে পৌঁছেছে। আমদানিকারকরা জানিয়েছেন, মঙ্গলবারে আরও ২৫ থেকে ৩৫টি কাঁচামরিচবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ইতিবাচক প্রভাব কেবল সাতক্ষীরায় নয়, দেশের অন্যান্য প্রান্তের বাজারেও পড়বে।
---
ভারত থেকে আমদানি শুরু হতেই সাতক্ষীরায় কাঁচা মরিচের দামে বড় পতন
ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর সাতক্ষীরার স্থানীয় বাজারে তার তাৎক্ষণিক ও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। টানা কয়েকদিনের তীব্র ঊর্ধ্বগতির পর মাত্র একদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের খুচরা দাম কেজিপ্রতি সর্বোচ্চ
প্রিয় বাংলাদেশসারা দেশ


