লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন জানালে বিচারক সাদেকুর রহমান আবেদন খারিজ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের আলী উল্যা হাওলাদারের ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সালেহা বেগম নামে এক বৃদ্ধার সাথে আবু বকরের গোপনে বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। জমি কেনার জন্য সালেহার কাছ থেকে ৩০ লাখ টাকা নেন আবু বকর। পরে আরও ২০ লাখ টাকা দাবি করা নিয়ে তাদের দ্বন্দ্বে সম্পর্কের অবসান ঘটে। এরপরই ৫০ হাজার টাকার বিনিময়ে মো. সেলিম নামে এক ভাসমান ব্যক্তিকে ভাড়া করে ২০২৫ সালের ১৫ জুন রাতে সালেহাকে হত্যা করান আবু বকর ছিদ্দিক।
পরদিন ১৬ জুন মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে পরিত্যক্ত স্থানে সালেহার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করলে তদন্তে নামে কমলনগর থানা পুলিশ। ঘটনার সত্যতা উন্মোচনের পর গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী সেলিমের ভাড়াটে খুনি সেলিমকে। আদালতে দেওয়া জবানবন্দিতে সেলিম স্বীকার করেন যে, তিনি সালেহাকে অচেতন করার পর ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
তদন্ত শেষে পুলিশ সেলিম ও আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। প্রধান আসামি সেলিম আগেই কারাগারে থাকলেও পলাতক আবু বকরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীর আইনজীবী আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলাটি বর্তমানে বিচারাধীন। অন্যদিকে, নিহত সালেহা বেগমের সন্তানেরা জানান, আবু বকর ছিদ্দিক এ পর্যন্ত সাতটি বিয়ে করেছেন। তারা অর্থলোভী ও লম্পট প্রকৃতির এই অভিযুক্ত এবং মূল খুনি সেলিমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন।
সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ: জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক কারাগারে
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই
প্রিয় বাংলাদেশসারা দেশ


