নওগাঁর বদলগাছীতে টানা দুইদিনের বৃষ্টিতে রোপা আমনধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। গত (২০ নভেম্বর) শুক্রবার ভোর থেকে সারাদিন রাত এক টানা দুইদিন গুরিগুরি বৃষ্টি হওয়ার কারণে মাঠে কেটে রাখা ধানের ব্যপক ক্ষতি হয়েছে।
কৃষকেরা বলছেন ধান কাটা মারাই করার শুরুতেই আবহাওয়া ভালো ছিল। কিন্তু ধান কেটে মাঠে ছেড়ে দিয়ে রাখার পর দুইদিনের বৃষ্টিতে পানিতে ভেসে উঠেছে। উপজেলা বালুভরা ইউপির কোমারপুর কৃষক সালাম, জাইদুলসহ অনেকে বলেন আমরা আবহাওয়া ভালো দেখে ধান কেটে মাঠে ছেড়ে দিয়ে রখে ছিলাম। শুক্রবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। শুধু ধান নয়, এই বৃষ্টিতে সবজির ও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, ধান কাটা মারাইয়ের শুরুতেই বৃষ্টি হওয়ায় কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছে।