দেশে ডেঙ্গু পরিস্থিতিতে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।এদিকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ২৫৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৩৬ জন। আগস্টে এই সংখ্যা ছিল ৪৩ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতিতে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্
প্রিয় বাংলাদেশসারা দেশ


