চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৩ অক্টোবর) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান তদারকি করেন মন্ত্রী। তিনি ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হাসপাতালেই করার ব্যবস্থা, ওষুধ-স্যালাইন সরবরাহ নিশ্চিত এবং খাবারের মান উন্নয়নের নির্দেশ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়াসহ আশপাশের উপজেলার প্রায় ১১ লাখ মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন।
সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন ১৫১ শয্যার হাসপাতালও নির্মাণ করা হবে।
এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার মডেল হাসপাতাল
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৩ অ
প্রিয় বাংলাদেশসারা দেশ


