নওগাঁয় জমকালো আয়োজনে সুজুকি V-Strom ২৫০ সিসি মোটরসাইকেলের উদ্বোধন করা হয়েছে। শহরের দয়ালের মোড়ে বিসমিল্লাহ মটরসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন মডেলের মোটরসাইকেলটি গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। বাইকটির অ্যাডভেঞ্চারধর্মী নকশা, আকর্ষণীয় বাহ্যিক গঠন ও আধুনিক বৈশিষ্ট্য উপস্থিত মোটরসাইকেলপ্রেমীদের আগ্রহ তৈরি করে।
এ সময় আশরাফুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা মানসম্মত পণ্য সরবরাহ, উন্নত গ্রাহকসেবা এবং ক্রেতাদের সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়ার কথা জানান।
আয়োজকদের আশা, নতুন এই মডেল নওগাঁর মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে সুজুকির অ্যাডভেঞ্চারধর্মী বাইকের পরিচিতি বাড়াবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকেরা মোটরসাইকেলটি সরাসরি দেখার পাশাপাশি এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ পান।