অর্থের অভাবে দরিদ্র মানুষ যেন চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এ লক্ষ্য নিয়ে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে সামাজিক সংগঠন ইনসাফ। শনিবার (৩ অক্টোবর) ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে আয়োজিত শিবিরে প্রায় ৫০০ মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা পেয়েছেন।
সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এ শিবিরে আদ্-দ্বীনের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও পরামর্শ দেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। রোগীদের খুলনায় নেওয়া, থাকা-খাওয়াসহ অস্ত্রোপচারের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ইনসাফ বাগেরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন অপু।
শিবিরে চিকিৎসা নিতে আসা ৭৬ বছর বয়সী শেখ আব্দুল মাজেদ বলেন, বিনামূল্যে চোখ পরীক্ষা করিয়েছেন এবং তাঁর ছানি অপারেশনও বিনামূল্যে করে দেওয়া হবে। এতে তিনি উপকৃত হবেন। কাড়াপাড়ার হাজেরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে চশমা ব্যবহারের কথা বলা হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তিনি সন্তুষ্ট।
বেলাল হোসেন অপু বলেন, বাগেরহাটে বিশেষ করে দরিদ্র মানুষের জন্য চক্ষু চিকিৎসার সুযোগ সীমিত। অর্থের অভাবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এ মানবিক দায়বদ্ধতা থেকেই ইনসাফের উদ্যোগ।
তিনি জানান, প্রতি মাসে বাগেরহাটের বিভিন্ন এলাকায় একটি করে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব শিবিরে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্রের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
বাগেরহাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ৫০০ মানুষ
অর্থের অভাবে দরিদ্র মানুষ যেন চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এ লক্ষ্য নিয়ে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে সামাজিক সংগঠন ইনসাফ। শনিবার (৩ অক্টোবর) ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে আয়োজিত শিবিরে প্রায় ৫০০ মানুষ বিন
প্রিয় বাংলাদেশসারা দেশ


