জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের নাংলা গ্রামে সরকারী উন্মুক্ত জলাশয়ে ঘের দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে। 
জানা যায়, নাংলা গ্রামের ইন্তেজ আলী নামের একজন সরকারী নদীর উন্মুক্ত জলাশয় বিশাল অংশ দখল করে নিজে ঘের দিয়ে প্রকাশ্য মাছ চাষ করলেও প্রশাসন কোন ব্যাবস্থা নেই নেয়নি বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ঐ এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী, রবিউল ও সামিউল জানান, বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাঁধের মাথায় একটি সরকারী উন্মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই নদী দখল করে জাল ও বাঁশ দিয়ে ঘের তৈরী করে প্রকাশ্য মাছ চাষ করছে নাংলা গ্রামের ইন্তেজ আলী। 
তারা আরো জানান, বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিতে আসলে বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে দু পাশে ঘের তৈরি করে এবং কচুরীপানা পরিস্কার করে নিয়মিত মাছের খাদ্য দিয়ে মাছ চাষ করছে। তারা জানান, উন্মুক্ত জলাশয় সবার জন্য উন্মুক্তই থাকবে ঘের কেন দিবে। সরকারি অনুমোদন ছাড়াই কেনই বা মাছ চাষ করবে। উন্মুক্ত জলাশয়ে আমাদের জমি আছে এবং দু পাশেই আমরা চাষাবাদ করি। দীর্ঘদিন থেকে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা গরু গোসল, মাছ ধরে সবার জন্যই উন্মুক্ত ছিল। প্রশাসনের অনুমোদন ছাড়াই ইন্তেজ আলী জোরপূর্বক জলাশয় দখল করে দুই পাশেই জাল দিয়ে ঘের দিয়ে মাছ চাষ করছে। 
এ বিষয়ে অভিযুক্ত ইন্তেজ আলী বলেন ‘অনুমতি নেবো, অনুমতি না দিলে জাল খুটিসহ উঠায়ে ফেলবো। অনুমতি ছাড়াই মাছ চাষ করছি। তবে এটা আমার অন্যায় হয়েছে’।  
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা মৎস্যা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান জানান, নাংলা বাঁধের মাথায় উন্মুক্ত জলাশয় দখল করে ঘের দিয়ে মাছ চাষ করা অবৈধ। উন্মুক্ত জলাশয় সবাই মাছ ধরবে।জলাশয় দখল করে মাছ চাষ সম্পর্কে কিছুই জানে না। তবে সরজমিন খোঁজ নিয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।