ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। বুধবার সকালে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, অগ্নিকাণ্ডের পরবর্তী অবস্থা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।
ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তার দাবি, দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন এবং আতঙ্কের কারণে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকায় থাকা অন্য কয়েকজন তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আগে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটির সভাপতি করা হয়েছে ডা. গোলাম রহমান ভূঁইয়াকে। সদস্য সচিব করা হয়েছে ডা. মাইন উদ্দিন খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, ডেন্টাল সার্জন ডা. খন্দকার মো. আনোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুসুদ্দি।নতুন তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহ মেডিকেল পরিদর্শন, পুনর্গঠন তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। বুধবার সকালে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর
প্রিয় বাংলাদেশসারা দেশ


